ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ২০২৬ সালের ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ঈদুল আজহা আগামী ২৭ মে পালিত হতে পারে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। এর পরের দিন, ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে এক দিন পর ঈদ পালিত হয়। সেই ধারাবাহিকতায়, বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্য,আরব আমিরাত,ঈদুল আজহা,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত