ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের একমাত্র ও প্রধান উপায় হলো একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো।

রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল–জাজিরা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে আল–জাজিরা জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে জাহাজ চলাচল চালু করতে হলে সংঘাত বন্ধ করা এবং একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

সূত্র: আল–জাজিরা

আবা/এসআর/২৬

হরমুজ প্রণালি,যুদ্ধবিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত