ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর সোহেল রানা হত্যা মামলায় পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই স্থানীয় বিএনপির সাবেক এক নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ২০ মার্চ রাতে ঈদের বোনাস দেয়ার কথা বলে ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরদিন একই এলাকার চিনাধুকুরিয়া গ্রামের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে রংপুর শহর থেকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার সুজাতৈল গ্রামের আদম ব্যাপারীর ছেলে।

ওইদিন বিকেলে শাহজাদপুর চৌকি আদালতে ১৬৪ ধারায় এ হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে একই এলাকার রবিউল ইসলাম রবি নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার হয়।

সিরাজগঞ্জ,চাঞ্চল্যকর,হত্যা মামলা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত