ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্যাঙ্কলরির ধাক্কায় চিকিৎসক নিহত

সিরাজগঞ্জে ট্যাঙ্কলরির ধাক্কায় চিকিৎসক নিহত

সিরাজগঞ্জে ট্যাংকলরির ধাক্কায় পশুচিকিৎসক সঞ্জয় কুমার সুত্রধর জীবন (৩১) নিহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তিনি পাবনার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে এবং বাঘাবাড়ি মিল্কভিটার পশু চিকিৎসক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে পাবনা থেকে একটি ট্যাঙ্কলরি উত্তরবঙ্গের প্রধান নৌবন্দর বাঘাবাড়ি তেল ডিপো থেকে তেলের জন্য আসছিল। এ সময় যানজটের কারণে ওই ব্রিজের দক্ষিণ পাশে একটি সিএনজি ধীর গতিতে চলছিল। এক পর্যায়ে ট্যাংকলরি ওই যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে পশু চিকিৎসকসহ ২ জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে পশু চিকিৎসক মারা যান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ট্যাঙ্কলরি,চিকিৎসক,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত