ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: রেজাঈ

লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: রেজাঈ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাঈ তার ব্যক্তিগত পেজে লিখেছেন, লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র দায়ী।

আট বছর মেয়াদী ‘পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ডবাহিনীর কমান্ডার মোহসেন রেজাঈ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত পেজে লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সমঝোতা অনুযায়ী লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি দেয়া হলে আমরা যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনব।

লেবানন,ইসরায়েলি আগ্রাসন,উত্তেজনা,যুক্তরাষ্ট্র,রেজাঈ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত