ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না : মোহাম্মদ গালিবাফ

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না : মোহাম্মদ গালিবাফ

ইরানের পার্লামেন্টের (সংসদ) স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত কখনোই তেহরানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হবে না। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক (এমওইউ) থেকে সরে আসে তবে ইরান নিজেকে রক্ষা করতে প্রস্তুত।

তিনি বলেন, যেকোনো মুহূর্তে আমেরিকানরা এই সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, আমরা সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত।তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব এবং ইরানি জনগণের অধিকার রক্ষা করব।

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ করা বিশ্বের দেশগুলোর জন্য একটি অগ্রাধিকার, তবে সবার জানা উচিত যে এই সংঘাত কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না।

গালিবাফ আরও যোগ করেন, মুসলিম দেশগুলোকে অবশ্যই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘রুখে দাঁড়াতে’ এবং ঐক্যবদ্ধ হতে হবে।

সূত্র: আল-জাজিরা

আবা/এসআর/২৬

ইরান,আত্মসমর্পণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত