ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তিনি স্থানীয় আল-শাম উইলো গ্রোভ-এর একজন কর্মচারী ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় ডোরড্যাশের খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মাহফুজুল হক।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আবা/এসআর/২৬

যুক্তরাষ্ট্র,দুর্বৃত্ত,গুলি,বাংলাদেশি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত