ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

স্পেনের কাস্টিয়া-লা মানচা অঞ্চলের টলেডোর কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আরও অন্তত ৮০ জন, যার মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর।

মর্মান্তিক এ দুর্ঘনার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। ট্রেন দুটিতে ৫৪৪ জন যাত্রী ছিলেন। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাচ্ছিল। মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি ট্রেন আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। সংঘর্ষে যাত্রীরা ট্রেনের ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।

চলতি বছরের শুরুতে স্পেনের একই রেলপথে আরেকটি দুর্ঘটনায় ৪৮ জন নিহত হন। সে প্রসঙ্গ টেনে দেশটির প্রধানমন্ত্রী সানচেজ বলেন, ‘এখন পর্যন্ত মনে হচ্ছে, দুটি দুর্ঘটনার কারণের মধ্যে কোনো মিল নেই। তবে তদন্তের মাধ্যমেই তা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘উচ্চগতির রেলব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। স্পেনের মতো একটি দেশে একই বছরে উচ্চগতির ট্রেনের দুটি দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আবা/এসআর/২৬

স্পেন,ট্রেন,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত