ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল

যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

রোববার (১৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামোর ক্ষয়ক্ষতি হলেও দেশটির হাতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। আবারও সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে তেহরানের।

তবে এই মূল্যায়নের বিষয়ে কর্মকর্তাদের আত্মবিশ্বাসের মাত্রা কম। কারণ ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে আর কতগুলো গুদামে সংরক্ষিত আছে, তা নির্ধারণ করা কঠিন।

কর্মকর্তারা জানিয়েছেন, এই মূল্যায়নের বিষয়ে বিশ্বাসযোগ্যতার মাত্রা কম। এর প্রধান কারণ, কতগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো সংরক্ষণাগারে রয়েছে, তা নিশ্চিত হওয়া কঠিন।

তবে প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্রভান্ডার পুনর্গঠনের প্রক্রিয়া এখন ধীরগতিতে এগোচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর ফলে পুরো অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা দেশটির রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে আঞ্চলিক বিভিন্ন মূল্যায়নে ভিন্নতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, অপেক্ষাকৃত কম হিসাবটিও যদি সঠিক হয়, তাহলে বোঝা যায়, যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, তার অর্ধেকের বেশি দেশটি পুনরায় মজুত করতে পেরেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতাগুলো বারবার সামনে এসেছে।

এদিকে এখন পর্যন্ত তেহরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পথ বেছে নিয়েছে ওয়াশিংটন।

আবা/এসআর/২৬

যুদ্ধ,ইরান,মিসাইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত