
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছে ৩০ টি নাগরিক সংগঠন। 'আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার' শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে এসব কর্মসূচি হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার মহানগরীর তাজহাট কৃষি কলেজের সামনে ডপস ফাউন্ডেশনের আয়োজনে প্রতীকী মানব বন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন কৃষক, নারী কৃষক, জেলে, তরুণ অংশ নেন। শামছুল মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন নারী নেত্রী লিপিকা ইয়াসমিন, কৃষি কলেজের ছাত্র মমিনুল ইসলাম, কৃষক আ. হান্ন্নান ও ডপস সংস্থার প্রকল্প সমন্বয়কারী সুবল মূখাজ্জি, ডপস নিবার্হী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্ত্তী প্রমুখ ।