ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ভিড়

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ভিড়

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রমজানের জুমার নামাজ মুসলমানদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তাই এই দিনে সাধারণ সময়ের তুলনায় মুসল্লিদের অংশগ্রহণ অনেক গুণ বৃদ্ধি পায়।

শুক্রবার প্রখর রোদ উপেক্ষা করে মুসল্লিরা মসজিদে সমবেত হন। রাজধানীর অন্যতম বড় জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে। বেলা সোয়া ১২টার পর থেকেই মুসল্লিদের ঢল নামে, এবং দূর-দূরান্ত থেকে আসা মানুষরা মসজিদের ভেতরে জায়গা না থাকায় সিঁড়ি ও রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

জুমার নামাজ শেষে দেশ ও মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মুসল্লিদের ভিড়,মসজিদ,রমজানের প্রথম জুমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত