ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে (২৪ ঘণ্টায়) সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশাবাহিত রোগটিতে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭২ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ২৮ জন রয়েছেন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ১৬ জন ও সিলেট বিভাগে ৪ জন।

এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩০ ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ২২৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী। সর্বশেষ চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর,ডেঙ্গুরোগী,আক্রান্ত,হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত