ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাইলস্টোন ট্র্যাজেডি: না ফেরার দেশে আরও এক শিক্ষার্থী

মাইলস্টোন ট্র্যাজেডি: না ফেরার দেশে আরও এক শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সাহিল ফারাবি আয়ান (১৪)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করতো।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল বার্নে একজনের মৃত্যু হয়।

আবা/এসআর/২৫

মাইলস্টোন,শিক্ষার্থী,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত