ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

দিতে হবে লুটকারীদের তালিকা

লুট হওয়া সব পাথর আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের

লুট হওয়া সব পাথর আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) দায়ের করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এদিকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

হাইকোর্ট,পাথর লুট,ভোলাগঞ্জ,আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত