ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৮৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৮৫
প্রতীকী ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৫ জন রোগী।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৫ জন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ৮৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ১২২ জন, বরিশালে ১২৫ জন, খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩৯ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মোট ১৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৭ হাজার ৮৯১ জন রোগী।

ডেঙ্গু,আক্রান্ত,মৃত্যু,হাসপাতাল,স্বাস্থ্য অধিদপ্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত