ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূমি খাতে দুর্নীতি সহ্য করা হবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান

ভূমি খাতে দুর্নীতি সহ্য করা হবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, মন্ত্রণালয়ের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ভূমিমন্ত্রী আরও জানান, মন্ত্রণালয়ে কোথাও অন্যায় বা দুর্নীতি হওয়ার প্রশ্নই আসে না। তিনি মন্ত্রণালয় নিয়ে কিছু স্বপ্ন বয়ে বেড়ান এবং উল্লেখ করেন, পূর্বে তিনি কিছু শিখেছেন, এখন বড় পরিসরে আরও শিক্ষা গ্রহণ করছেন।

এরপর তিনি রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমস্যার সমাধান এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান,ভূমি খাতে দুর্নীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত