
১১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। এতে সভাপতি করা হয়েছে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জামিরুল ইসলাম জামিরকে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন পর কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। কমিটিতে স্থান পাওয়া বাকিরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুজ্জামান রুবেল, সহ-সভাপতি মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোস্তাদির রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজল ইসলাম ও মো. আসাদুজ্জামান কসমান। সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় হাসান। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।