ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাতৃভাষা দিবসে বাংলায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

মাতৃভাষা দিবসে বাংলায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাস, ঢাকা–এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘‌‘সবাইকে জানায় মহান একুশের শুভেচ্ছা। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।’’

তিনি আরও বলেন, ‌‘একুশে ফেব্রুয়ারি আমাদের নিজের ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার পক্ষ থেকে মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের মানুষের সাথে সংহতি জানাই।’

অমর একুশে ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,মার্কিন রাষ্ট্রদূত,যুক্তরাষ্ট্র,ব্রেন্ট ক্রিস্টেনসেন,শুভেচ্ছা বার্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত