ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি ৫ আগস্টে পুলিশ হত্যাকান্ড বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে, প্রয়োজন হলে আরো তদন্ত হবে। অন্যদিকে এ বিষয়ে এনসিপির প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি ঋণী। কারণ তারা বরাবরই আমাকে সমর্থন দিয়ে গেছেন যার কারণে আমি আজকে কাজ করার সুযোগ পেয়েছি।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণতন্ত্র,স্থানীয় সরকার মন্ত্রী,মির্জা ফখরুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত