ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ট্রেনে ফিরতি ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ

ট্রেনে ফিরতি ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ রোববার (১৫ মার্চ) ঈদের ফিরতি যাত্রার ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে।

এছাড়া, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

বিগত বছরের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।

আবা/এসআর/২৬

ট্রেন,ঈদযাত্রা,টিকিট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত