ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী উপজেলায় ‌‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বাগবাড়ী এলাকায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ৯১১ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে গত ১০ মার্চ ঢাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরীক্ষামূলকভাবে আগামী জুনের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

বগুড়া,গাবতলী উপজেলা,ফ্যামিলি কার্ড,উদ্বোধন,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত