ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

বিচার বিভাগের দুর্নীতির শিকড় সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে চান বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা হচ্ছে এবং এ ক্ষেত্রে মাজদার হোসেনের উদাহরণ দেওয়া হচ্ছে। তবে তিনি এমন দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়ে তুলতে চান না। তার ভাষায়, বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে নানা প্রশ্ন উঠছে। সরকার এসব বিষয়ে যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে উপস্থাপন করবে বলে জানান তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে দাবি করছেন বিএনপি এটি অস্বীকার করছে। তবে তার মতে, বিএনপি জুলাই সনদের মূল চেতনা ধারণ করে। তিনি বলেন, এই সনদের সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই এবং ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এমন আদেশ দেওয়ার ক্ষমতা নেই। তবুও বিএনপি এটি মেনে চলবে বলে উল্লেখ করেন তিনি।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।

এর আগে, আইনমন্ত্রী তারিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন এবং পরে পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

আইনমন্ত্রী,দুর্নীতির সব শিকড়,বিচার বিভাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত