ঢাকা সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২৬

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২৬

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে ২৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) মাগরিবের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাবের হোসেন চৌধুরীসহ দলের কয়েকজন সাবেক ও বর্তমান নেতা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরদেহবাহী গাড়িকে ঘিরে কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।

পরে মরদেহবাহী গাড়ি সেখান থেকে চলে গেলে ধানমন্ডি লেক এলাকায় পুলিশ অভিযান চালায়। লেকের বিভিন্ন পয়েন্টে অবস্থান করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়। সব মিলিয়ে আটক করা ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ২৬ জনে।

তবে আটকের বিষয়ে ধানমন্ডি থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আবা/এসআর/২৬

তোফায়েল আহমেদ,স্লোগান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত