ঢাকা সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১

রংপুরে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১

রংপুরে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালাই গ্রামের মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা গ্রামের কফুর উদ্দিনের ছেলে সাজু মিয়া (৫৫)।

এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বুজরুক ঝালাই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে এরশাদ মিয়া (৪০)।

সোমবার (১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বালারহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাইদুল ইসলাম।

তিনি জানান, রোববার (৩১ মে) রাতে বালারহাট বাজারে ওই চার ব্যক্তি একসঙ্গে বিষাক্ত মদ পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়ার কারণে রাতেই ছাত্তার মিয়া এবং পরে হুজুর আলী নিজ বাড়িতে মারা যান। অপর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়ারও মৃত্যু হয়। চিকিৎসাধীন অপর ব্যক্তির অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

এ ঘটনায় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালারহাট ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন করার চেষ্টা করা হয়েছিল।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার জানান, বিষাক্ত মদ পানের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসপাতালে ১,৩ জনের মৃত্যু,বিষাক্ত মদ পান,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত