ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

কালো টাকা সাদা করার সুযোগ বাতিলসহ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদে এটি কণ্ঠভোটে পাস হয়।

পাস হওয়া অর্থবিল-২০২৬ এ কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পাশাপাশি ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন নম্বর। সেই সঙ্গে সংশোধনীতে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর অগ্রিম কর বাতিল করা হয়েছে।

পাস হওয়া অর্থবিল-২০২৬-এ কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড় বিল অনুযায়ী, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এখন আর টিআইএন নম্বর বাধ্যতামূলক থাকছে না। ফলে সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি বিলের সংশোধনীতে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর আরোপিত অগ্রিম করও বাতিল করা হয়েছে।

কর ব্যবস্থাকে আরও সহজ, জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে এই সংশোধনী আনা হয়েছে।

অর্থবিল-২০২৬,জাতীয় সংসদ,পাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত