ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হামে থেমে নেই মৃত্যু, প্রাণ গেল আরও ৩ শিশুর

হামে থেমে নেই মৃত্যু, প্রাণ গেল আরও ৩ শিশুর

হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আরও ১১০৬ জন আক্রান্ত হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।

অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৪১ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৯ হাজার ৭৩৪ রোগী, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

হাম,মৃত্যু,৩ শিশুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত