
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় মোহাম্মদ মিনহাজ (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির নানিও আহত হয়েছেন। এ নিয়ে এক জেলায় পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃৃত্যু হলো।
নিহত শিশু মিনহাজ আলম্ম্যার ঝিরি এলাকায় কলিমুল্লার ছেলে এবং এ ঘটনায় আহত জান্নাতুল ফেরদৌস শিশুটির নানি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানা ভাীরি বৃষ্টিপাতে আলম্ম্যার ঝিরি এলাকায় পাহাড়ের পাশে বসবাসকারী কলিমমুল্লার ঘরের ওপর বিকেলে পাহাড় ধসে পড়ে। এতে মাটির চাপা পড়ে শিশু মিনহাজ ও তার নানি জান্নাতুল ফেরদৌস। পরে মাটি সরিয়ে মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়। আর আহত জান্নাতুল ফেরদৌসকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পেকুয়া থানার পরিদর্শক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় ধসে মাটি চাপা পড়ে মিনহাজ নামের এক শিশু নিহত হয়। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবা/এসআর/২৬