ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কর্মস্থলে না ফেরায় এএসপিসহ ৪ কর্মকর্তাকে বরখাস্ত

কর্মস্থলে না ফেরায় এএসপিসহ ৪ কর্মকর্তাকে বরখাস্ত

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ লঙ্ঘনের দায়ে এএসপিসহ ৪ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

চাকরি হারানো ওই ৪ কর্মকর্তা হলেন- রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান, র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস এবং ময়মনসিংহের সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনগুলো অনুযায়ী, মো. মাহমুদুল হাসান রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) হিসেবে কর্মরত থাকাকালীন ১৫ দিনের ছুটি নিয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট সৌদি আরব গমন করেন। পরবর্তীতে একই বছরের ১৩ সেপ্টেম্বর কর্মস্থলে যোগ দেয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি। পরবতীতে বিভাগীয় তদন্তে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে জুয়েল চাকমা ময়মনসিংহের র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে ৬ দিনের ছুটি নিয়ে ২০২৫ সালের ১০ এপ্রিল গ্রামের বাড়িতে যান। ছুটি শেষে একই বছরের ১৫ এপ্রিল কর্মস্থলে যোগ দেয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি। পরবতীতে বিভাগীয় তদন্তে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে মিশু বিশ্বাস জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে 'আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া, ২০২৪' আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ১০ দিনের ছুটি নিয়ে ২০২৪ সালের ১৬ অক্টোবর কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে একই বছরের ২৬ অক্টোবর তার কর্মস্থলে যোগ দেয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি। পরবতীতে বিভাগীয় তদন্তে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আফজালুন নেছা ২০১৭ সালে ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিলেও পরে মৌলিক প্রশিক্ষণে যোগ দেননি। এরপর ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পরও তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি। পরবতীতে বিভাগীয় তদন্তে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

কর্মস্থল,এএসপি,বরখাস্ত,কর্মকর্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত