ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিতের কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, কিছু বাংলাদেশি অভিবাসীর মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর রয়েছে।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম দায়িত্ব। তাই অভিবাসীরা যেন অনিয়মিতভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা দেশটির ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না করেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশি,মার্কিন দূতাবাস,ভিসা স্থগিত,অভিবাসী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত