ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি বলে জানিয়েছেন সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, বিএনপির দলীয় প্রার্থী আমরা এখনো ফাইনাল করিনি। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। আমাদের দল থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের মনোনয়নপত্র জমা দেয়া, বাছাই করা এবং সেটা প্রত্যাহারের তারিখ ১৮ আগস্ট। তারপরে আমরা নির্বাচন করবো। ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে।

নুরুল ইসলাম মনি আরও বলেন, ভোট হবে সংসদের মধ্যে এবং বুথ থাকবে সংসদের মধ্যে। সদস্যরা নাম্বার অনুযায়ী তারা এখানে ভোট দেবেন। যদি দেখা যায় আমাদের এক ঘণ্টার মধ্যে ভোট হয়ে গেছে আমরা এক ঘণ্টা পরে ফলাফলের জন্য প্রস্তুতি নেব।

আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে তার জন্য আমাদের ৫টা পর্যন্ত অপেক্ষা করবো।

চিফ হুইপ,বিএনপি প্রার্থী,রাষ্ট্রপতি পদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত