ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

কয়েক মাস ধরে চলা যুদ্ধের জেরে মার্কিন ও ইসরায়েলি হামলায় হওয়া ক্ষতির জন্য তেহরানের ক্ষতিপূরণ দাবি করার পর এবার পাল্টা ইরানের কাছেও ক্ষতিপূরণ চাওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরান এখন ক্ষতিপূরণ দাবি করছে, যা এর আগে কোনও আলোচনা বা বৈঠকে তারা কখনও উল্লেখ করেনি।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান তাদের রাস্তার পাশের বোমায় এবং বিভিন্ন সংঘাতের মাধ্যমে যাদের হত্যা ও গুরুতর আহত করেছে, যার মধ্যে ইউএসএস কোল হামলায় নিহতদের পরিবার এবং যুদ্ধে নিহত আরও হাজার হাজার মানুষ অন্তর্ভুক্ত, তাদের জন্য আমিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।

ট্রাম্প আরও বলেন, গত ৫০ বছরে ইরানে নিহত বিক্ষোভকারীদের পরিবারের পাশাপাশি গত পাঁচ মাসে নিহত ৫২ হাজার মানুষের পরিবারকেও ইরানের ক্ষতিপূরণ দেওয়া উচিত।

তিনি জানান, ভবিষ্যতে তেহরানের সঙ্গে যেকোনও আলোচনায় এই দাবির বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য তিনি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

সূত্র: আল জাজিরা

আবা/এসআর/২৬

ইরান,ক্ষতিপূরণ,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত