ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা বেলা ১১টায়

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা বেলা ১১টায়

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে এ সভা।

জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট।

১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায়,প্রস্তুতিমূলক সভা,রাষ্ট্রপতি নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত