ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে সাড়ে ৩ লক্ষাধিক নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ১

রংপুরে সাড়ে ৩ লক্ষাধিক নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ১

সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংরক্ষিত ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হারাগাছ থানা পুলিশের একটি দল আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এসব নকল ব্যান্ডরোল উদ্ধার করে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরপিএমপি মিডিয়া সেল জানায়, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের দিকনির্দেশনায় অভিযানে ৩ লাখ ৬৬ হাজারটি নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। প্রতিটি ব্যান্ডরোলের ভ্যাট ও ট্যাক্সসহ মূল্য ৮ টাকা ৯১ পয়সা হিসেবে উদ্ধারকৃত নকল ব্যান্ডরোলের মোট মূল্য ৩২ লাখ ৬১ হাজার ৬০ টাকা।

অভিযানে মো. হামিদুল হককে হারাগাছ থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এসব নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি প্রস্তুত ও বাজারজাতের মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি রাজস্ব সুরক্ষা, নকল ও অবৈধ পণ্য প্রতিরোধ এবং অপরাধ দমনে আরপিএমপির অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার ১,নকল ব্যান্ডরোল উদ্ধার,সাড়ে ৩ লক্ষাধিক,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত