অনলাইন সংস্করণ
১০:৩৬, ১২ আগস্ট, ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।
১৯৬৯ সালের ১২ আগস্টে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান কোকো।
তার জন্মদিন উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা।
এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই।