ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আজ (রোববার) কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি তার প্রথম সফর।

রোববার (১৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর এই সফর শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকলে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সড়কপথে যাবেন। সেখানে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী অংশ নেবেন।

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জ থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারে এই দিবসটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

দিনব্যাপী এ সফরে ফ্যামেলি কার্ড বিতরণ, বৃক্ষ রোপন, মাছের পোনা অবমুক্তকরণ, মৎসপক্ষ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যাক্তিদের অনুদান ও সম্মানী প্রদানসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নিবেন তিনি।

আবা/এসআর/২৬

কিশোরগঞ্জ,প্রধানমন্ত্রী,সফরে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত