ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি : ভারতীয় হাইকমিশনার

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি : ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী। তাকে ভারত সরকার দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে। তার সফরের অপেক্ষায় ভারত এখনো অধীর আগ্রহী।’

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের যে সম্পর্ক রয়েছে, তার প্রতি সম্মান রেখেই দুই দেশের সমঅধিকারের সম্পর্ক চায় ভারত।’

বাংলাদেশের বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। ভারতও এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে বিশ্বাস করে বলে জানান তিনি।

সফরটি হলে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আরও কার্যকরভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

দুই দেশের সম্পর্কে থাকা বিভিন্ন জটিলতা নিয়েও ইতিবাচক বার্তা দেন ভারতীয় হাইকমিশনার।

আবা/এসআর/২৬

তারেক রহমান,অপেক্ষা,দিল্লি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত