ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামান।

মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে প্রেষণে ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতদিন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মো. আমিনুল ইসলাম। তার স্থলাভিষিক্ত হলেন ড. মো. মনিরুজ্জামান।

ঢাকা ওয়াসার প্রধান কাজ হলো রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপদ পানি সরবরাহ করা এবং পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা নিশ্চিত করা। পাশাপাশি পানি উৎপাদন, পরিশোধন, সরবরাহ অবকাঠামো উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সংস্থাটি কাজ করে।

মনিরুজ্জামান,নতুন এমডি,ঢাকা ওয়াসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত