অনলাইন সংস্করণ
১১:৪০, ২৬ আগস্ট, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বাংলাদেশের এই পুলিশবাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, রংপুরে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনা সংগঠিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে যত ঘটনা আলোচিত হয়েছে, প্রত্যেকটা অপরাধ আমরা এড্রেস করতে পেরেছি, আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আদালতে সোপর্দ করতে পেরেছি।
এসময় তিনি বলেন, এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা মনে হয় ঠিক হবে না।