ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজারে হোটেলে আগুন, পর্যটকের মধ্যে আতঙ্ক

কক্সবাজারে হোটেলে আগুন, পর্যটকের মধ্যে আতঙ্ক

কক্সবাজারে ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুনের রেশ কাটতে না কাটতেই সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সবাই নিরাপদে হোটেল থেকে বের হয়ে আসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচ তলার পার্কিং এলাকায় এ আগুন লাগে। পরে খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে হোটেলের পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

‘দ্য সি প্রিসেন্সের’ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, আমাদের হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। হোটেলে অবস্থান করা পর্যটকরাও নিরাপদে আছেন।

এর আগে, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামে একটি আবাসিক প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে ১০ পর্যটকের মৃত্যু হয়।

আগুন,আতঙ্ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত