ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

দেলাওয়ার হোসেন বলেন, সদর উপজেলাসহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে তিনি নিজেই বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন। এ ছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর ফেস্টুন ও ব্যানার প্রকাশ্যে ছিঁড়ে ফেলা হয়েছে। জামায়াতের কর্মীদের প্রচারণায়ও হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব বিষয়ে নির্বাচন কমিশন ও জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে সুনির্দিষ্টভাবে একাধিকবার অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ে অতীতের ‘মাগুরা মার্কা’ নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করা হলে সাধারণ ভোটাররা তা কখনোই মেনে নেবেন না।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লঙ্ঘনের অভিযোগ,আচরণবিধি,বিএনপির বিরুদ্ধে,ঠাকুরগাঁও উপনির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত