ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামগামী ১৪১ ফ্লাইট বাতিল, বিপাকে ২২ হাজার যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামগামী ১৪১ ফ্লাইট বাতিল, বিপাকে ২২ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ১৪১ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রীর ফ্লাইট আটকে গেছে বলে জানিয়েছেন আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তিনি জানান, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৭টি, সালাম এয়ারের ৭টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এসব ফ্লাইট বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে স্ব স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে যাত্রী বহন করেনি তারা।

আবা/এসআর/২৬

ঢাকা,রিয়াদ-দাম্মাম,ফ্লাইট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত