
কানাডা ও রাশিয়া থেকে আরও দেড় লাখ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং কাতার থেকে এক কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি পিস পাটের বস্তা কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালিভাবে অনুষ্ঠিত কমিটির সভায় এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের চারটি অনুমোদিত প্রস্তাবই এমওপি সার আমদানির। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সারগুলো আমদানি করবে। এর মধ্যে দুটি লটে কানাডা থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং দুটি লটে রাশিয়া থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সার আমদানি করা হবে।
কানাডা থেকে দুই লটে ৮০ হাজার টন এমওপি সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩৭৭ কোটি ৭৮ লাখ টাকা। অন্যদিকে, রাশিয়া থেকে নবম ও দশম লটে ৩৫ হাজার টন করে এমওপি সার আমদানি করা হবে। দুই লটে ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ১৬৫ কোটি ৪১ লাখ এবং ১৬৫ কোটি ৫৫ লাখ টাকা। দুই লটেরই সুপারিশকৃত দরদাতা জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’, রাশিয়া।
আবা/এসআর/২৬