
ময়মনসিংহের ফুলপুরে ৯৬ লাখ টাকা পাওনা টাকা নিয়ে দায়ের করা প্রতারণা মামলায় নাজমুল ইসলাম ওরফে নয়ন দারোগাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি ফুলপুরের নাহিয়ান ইটখোলার মালিক বলে জানা গেছে। মামলার বাদী মোহাম্মদ আজিজুল হক ফুলপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে প্রতি ছয় মাস পরপর প্রতিটি ট্রিপের ৪ হাজার টাকা লাভাংশ দেওয়া হবে বলে চুক্তি হয়।এর পর চুক্তি অনুযায়ী দুই দাপে ৭২লাখ টাকা নাহিয়ান ইটখোলার মালিক নাজমুল ইসলাম ওরফে নয়ন দারোগার কাছে টাকা দেন। প্রতি ছয় মাস পরপর প্রতিটি ট্রিপের বিপরীতে ৪ হাজার টাকা লাভ দেওয়া হবে বাদীর দাবি। চুক্তি অনুযায়ী লাভের পরিমাণ দাঁড়ায় ২৪ লাখ টাকা। সব মিলিয়ে তার পাওনা ৯৬ লাখ টাকা। অভিযোগে আরও বলা হয়, পাওনা টাকা ফেরত চেয়ে বারবার তাগাদা দেওয়া হলেও টাকা পরিশোধ করা হয়নি আসল টাকা ও লাভের টাকা পরিশোধের স্বীকৃতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তা পরিশোধ না করায় আইনি নোটিশ পাঠানো হয়।