ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ২

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ২

রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও দুজন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

নিহত নারীর নাম পারভীন আক্তার (৫০)। দগ্ধরা হলেন ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০)।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে বাসার দেয়ালের একাংশ ধসে যায়, ভেঙে পড়ে জানালার কাচ। নিহত পারভীন বেগমের মেয়ে উর্মির দাবি, ঘরের ভেতরে ব্লেন্ডার মেশিন চালু করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ, তা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে ফরিদা বেগমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।

আবা/এসআর/২৬

রাজধানী,গ্যাস সিলিন্ডার,বিস্ফোরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত