ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

আইনি ও রাজনৈতিকভাবেই অপরাধীদের মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

আইনি ও রাজনৈতিকভাবেই অপরাধীদের মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অপরাধের সঙ্গে সম্পৃক্তদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে এগিয়ে নিতে হবে।

আসাদুজ্জামান বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়েছে। সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের অনেকেই এখনো ফিরে আসেননি।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণ রাখবে। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমের দিক থেকে আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। শিক্ষা বৃত্তি আয়োজনের উদ্দেশ্য শুধু কয়েকজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া নয়; বরং পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, জ্ঞান, মেধা ও প্রজ্ঞা অর্জনে আরও বেশি উৎসাহিত করা।

আবা/এসআর/২৬

আইনি,অপরাধী,মোকাবিলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত