ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নির্বাচনের তারিখ নিয়ে এনসিপির সমস্যা নেই: হাসনাত আব্দুল্লাহ

নির্বাচনের তারিখ নিয়ে এনসিপির সমস্যা নেই: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে তাদের কোনো আপত্তি নেই।

তিনি বলেন, এনসিপিকে এভাবে উপস্থাপন করা হয় যে তারা নির্বাচনবিমুখ। কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই, নির্বাচন আগামীকালও হতে পারে। তবে তাদের মূল ফোকাস হলো সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা।

মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সদিচ্ছা থাকলে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব।

হাসনাত অভিযোগ করেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দলকে দমন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি তারা চান না। তার দাবি, ব্যক্তিকে ইনডেমনিটি দেওয়া হচ্ছে, কিন্তু তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং প্রতিষ্ঠানগুলোর সংস্কার চান।

তিনি আরও অভিযোগ করেন, গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এ সময় তিনি সংস্কার বাস্তবায়ন ও বিচার সম্পন্নের সুস্পষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ,এনসিপির সমস্যা নেই,নির্বাচনের তারিখ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত