ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডা. শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, সেবা দোরগোড়ায় পৌঁছে যাবে

জামায়াত ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, সেবা দোরগোড়ায় পৌঁছে যাবে

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধর্না দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে। তবে তারা আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চান।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ ভালো, কিন্তু আমাদের রাজনীতিবিদরা অনেক খারাপ, তাদের কারণে দেশ ভালো পাটাতন গড়তে পারেনি। কিন্তু আমরা মূল ধরে টান দিবো।

সেমিনারে সারা দেশ থেকে অংশ নেন ২৪০ জন হেলথ কেয়ার প্রোভাইডার, যাদের প্রত্যেকেই দুই শতাধিক স্বাভাবিক প্রসব করিয়েছেন। তাদের মধ্য থেকে ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়, যারা গত কয়েক বছরে ৫০০ থেকে ২,৫০০ পর্যন্ত স্বাভাবিক প্রসব করিয়েছেন।

ক্ষমতা,আন্দোলন,দোরগোড়া,জামায়াত আমির,জামায়াত ইসলামী,ডা. শফিকুর রহমান,হেলথ কেয়ার প্রোভাইডার,রাজনীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত