ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

জানা গেছে, আগামী ২৫ তারিখ তারেক রহমানের সঙ্গে আবার ঢাকায় ফিরবেন ডা. জুবাইদা রহমান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। ২৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা করবেন এবং বিমানটি পরদিন (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিএনপি,ডা. জোবাইদা রহমান,লন্ডন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত