ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

এয়ারপোর্টে ফিরেই হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াতে আমির

এয়ারপোর্টে ফিরেই হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াতে আমির

লন্ডন সফর সংক্ষিপ্ত করে এয়ারপোর্টে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) জামায়াতের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, সকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে যান।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমিরে জামায়াত শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। পরে সকলকে নিয়ে আমিরে জামায়াত মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় আমিরে জামায়াতসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

এয়ারপোর্ট,ওসমান হাদি,জামায়াতে ইসলামী,আমির,ডা. শফিকুর রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত