ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে

ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের কার্যক্রমও শুরু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে তার মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্থানান্তর করা হয়।

সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা মেট্রো-শ ১১-৪৯৫৪ নম্বরের একটি ফ্রিজিং গাড়িতে করে ওসমান হাদির মরদেহ হাসপাতাল মর্গে পৌঁছায়। প্রয়োজনীয় ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়া হবে।

জানা গেছে, ময়নাতদন্ত শেষে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিলের মাধ্যমে মরদেহ মানিক মিয়া এভিনিউতে নেওয়া হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

শরিফ ওসমান হাদি,ময়নাতদন্ত,সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত